পন্থের পরিবর্তে নামলেন ঋদ্ধি, উদ্বেগ বাড়িয়ে করা হল পন্থের স্ক্যান
নিজস্ব প্রতিনিধি ; সিডনি টেস্টের প্রথম তিনদিনের খেলা চলাকালীন বেশ ব্যাকফুটে ভারত। প্রথম দিন বৃষ্টিবিঘ্নিত দিনে অজিরা অ্যাডভান্টেজ পায়। দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা ভারতকে ম্যাচে ফেরালেও তৃতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার ফলে ফের ব্যাকফুটে ভারত। অজিদের করা ৩৩৮ রানের জবাবে মাত্র ২৪৪ রানে অলআউট হয়ে যায় তারা। ফলস্বরূপ ৯৪ রানের লিড নিয়েছে অজিরা।
প্রথম ইনিংসে ভারতের হয়ে গিল,রোহিত,পূজারা এবং পন্থরা রান পেলেও কেউ বড় রানের ইনিংস না খেলতে পারার ফলেই ভারতের চলতি টেস্টে হাল খুব খারাপ। তারমধ্যে ভারতের জন্য এল আর ও এক দুঃসংবাদ। ব্যাট করার সময় প্যাট কামিন্সের একটি বল হঠাৎ করেই নিচু হয়ে যায়। সেই বলে পুল করতে গিয়ে ফোর আর্মে চোট পান পন্থ।
সঙ্গে সঙ্গে ফুলে ওঠে তার হাত। ফিজিও এসে প্রাথমিক শুশ্রূষা করলেও অস্বস্তি থেকেই গেছিল। ফলে ব্যাট করতে ও অসুবিধা হচ্ছিল তার। এরপর হ্যাজেলউডের একটি ওয়াইড বলে ব্যাট চালিয়ে ৩৬ রানেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা যখন বল করছে তখন উইকেটের পিছনে দেখা যায় ঋদ্ধিমানকে। বিসিসিআইয়ের সূত্রে জানানো হয়েছে পন্থকে এক্স-রের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার এক্স - রে আজ হলেও ফল জ নতে সময় লাগবে। ফলে ভারতের উদ্বেগ যে বাড়ল তা বলাই বাহুল্য।

Post a Comment